1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন হত্যা রহস্য উদঘাটন: শাহাদত গ্রেপ্তার যশোর পিবিআই’র হাতে

  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন হত্যা রহস্য উদঘাটন: শাহাদত গ্রেপ্তার যশোর পিবিআই’র হাতে

শহিদ জয়, যশোর অফিস :

নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরের সদস্যরা। একইসঙ্গে মামলার প্রধান আসামি শাহাদত হোসেন (১৯)কে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

পিবিআই যশোর পুলিশ সুপার রেশমা শারমিন জানান,লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে ভ্যানচালক সুমন মোল্লা গত ২১ আগস্ট সকাল ১০টার দিকে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবারের কথা জানালেও রাতে আর ফেরেনি।

পরদিন তার ভ্যান গোপালগঞ্জের কাশিয়ানী থানার গোপালপুর বাজারে পড়ে থাকতে দেখা যায়। তবে সুমনের কোনো খোঁজ মেলেনি। পরে ২২ আগস্ট তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার ওয়াফদা খাল থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় পিবিআই যশোর।

পিবিআইয়ের তথ্যপ্রযুক্তি নির্ভর তদন্তে এক পর্যায়ে ২৭ আগস্ট ভোররাতে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

যশোর পিবিআই জানায়, টাকার প্রয়োজন হওয়ায় শাহাদত ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন সে সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় ভ্যানটি গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পিবিআই যশোর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews