যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অপরাধে ২টি ডেন্টাল ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকার মর্ডান ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে ২০হাজার ও আল-আমিন ডেন্টাল কেয়ারে ৩০হাজার টাকার জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, থানার এস আই কামাল হোসেনসেনেটারী ইন্সপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন, থানা পুলিশসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply