1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আালেম-ওলামা ও ভিন্নধর্মাবলম্বীদের সাথে অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ সবচেয়ে নিরাপদ ও শান্তিতে থাকবে” — অধ্যাপক গোলাম রসুল

  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আালেম-ওলামা ও ভিন্নধর্মাবলম্বীদের সাথে অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময়
“জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ সবচেয়ে নিরাপদ ও শান্তিতে থাকবে”

— অধ্যাপক গোলাম রসুল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া পৌর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম ও ওলামাদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-০৪ (বাঘারপাড়া-বসুন্দিয়া ও অভয়নগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন— “আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের পক্ষে একসাথে কাজ করা। আলেম-ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন তবে সমাজ থেকে অশান্তি দূর হবে এবং ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে ওলামাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুফতি মাসুদুর রহমান, মুফতি মাসুম বিল্লাহ, হাফেজ তাহাজ্জত আলী, অধ্যক্ষ আ. আলিম, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা ইসলামের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া বাঘারপাড়া পৌরসভার ১, ৩, ৪ ও ৮নং ওয়ার্ডের ভিন্নধর্মাবলম্বীদের সাথে আলাদা মতবিনিময় সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন— “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।

আবহমানকাল থেকে এখানে সব ধর্ম-বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছে। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষই হবে সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকারী।

আমরা প্রতিশ্রুতিবদ্ধ, দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী কাজ করবে।”

পৌর জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামসহ পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews