1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

যশোরে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

যশোর অফিস :

নিটল-নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। একটি ট্রাক ক্রয় করা বাবদে জমা দেয়া ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর শহরতলীর তরফ নওয়াপাড়ার ইমরান মিয়া ইমু বাদী হয়ে গতকাল মঙ্গলবার এই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন,নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ,তার স্ত্রী কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিমা আহম্মদ ও ছেলে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহম্মেদ।

বাদী মামলায় বলেছেন, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর নিটল-নিলয় গ্রুপের যশোর শহরের ঢাকা রোড তালতলা অফিস থেকে ৩৭ লাখ ২৬ হাজার টাকা মূল্যে শর্তসাপেক্ষে কিস্তিতে একটি ট্রাকের চ্যাসিস ক্রয় করেন। ওই সময়ে দুই লাখ টাকা অগ্রিম জমাদানসহ ৬০টি কিস্তিতে বাকি টাকা পরিশোধের শর্তে ট্রাকটি নেন।

তবে ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন বাবদে ওই দুই লাখসহ মোট তিন লাখ ১৬ হাজার ৩৪৮ টাকা কোম্পানিতে প্রদান করেন। ২০১৯ সালের ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কিস্তির মাধ্যমে কোম্পানিকে তিনি মোট ২৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ টাকা প্রদান করেন।

কিন্তু এরপরই ওই কোম্পানির ঢাকা রোড তালতলা অফিসের নুরুজ্জামান, আসাদ-জুয়েল ও রায়হান ট্রাকটি জব্দ করে অন্যাত্র বিক্রি করে দেন। বিক্রিকালে বাদীর সাক্ষর জালজালিয়াতির মাধ্যমে করে দেন ওই তিনজনে।

পরবর্তীতে বাদী নুরুজ্জামান, আসাদ-জুয়েল ও রায়হানের কাছে ট্রাকটির কথা জানতে চাইলে তারা ঢাকার প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন। বাদী ঢাকায় গেলেও প্রধান কার্যালয়ের ওই তিন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন।

ওই সময়ে বাদী কোতোয়ালি থানায় গিয়েও কোন আইনী ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। কারণ কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিমা আহম্মদ তৎকালিন আওয়ামী লীগ সরকারের কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য ছিলেন। ফলে তার নির্দেশে থানা মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাদী এই মামলাটি করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews