1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফুলবাড়ি অভ্যুত্থান দিবসে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের শ্রদ্ধা নিবেদন

  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ি অভ্যুত্থান দিবসে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের শ্রদ্ধা নিবেদন

যশোর অফিস :

ফুলবাড়ি অভ্যুত্থানের শহীদদের স্মরণে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগ (বিকমল) জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় যশোর সরকারি এমএম কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিকমল জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান।

তিনি বলেন, “২০০৬ সালের ফুলবাড়ি অভ্যুত্থানে কৃষক-শ্রমিক জনতার রক্তে হাত রাঙানো মাহমুদুর রহমান ও চারদলীয় জোট সরকার জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করেছিল।

এশিয়া এনার্জির সঙ্গে করা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষিত হয়নি; বরং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও ফসলি জমি ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল।

জনতার প্রতিবাদে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়, অসংখ্য মানুষ আহত হয়। শহীদদের রক্তের বিনিময়ে যে ৬ দফা চুক্তি হয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “পরবর্তীতে ক্ষমতায় আসা সরকারও সেই চুক্তি বাতিল করেনি, বরং কৃষক-শ্রমিক জনতার স্বার্থ উপেক্ষা করেছে।”
সমাবেশে কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু শপথ বাক্য পাঠ করান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস, শহর কমিটির নেতা কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews