যশোরে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে ছুরিকাঘাত করেছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০ টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে। আহত আছিরন ওই গ্রামের ইশারত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আহাদ ও আছিরনের পাশাপাশি চায়ের দোকান রয়েছে। তাদের দুইজনের মধ্যে শত্রুতা চলছিলো। এরমাঝে বৃহস্পতিবার তাদের কথা কাটাকাটি হয়। এ সময় আহাদ নিজের দোকান থেকে চাকু এনে আছিরনের পেটের বামপাশে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আছিরনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply