খাদ্যের মান নিয়ন্ত্রণ,ভেজাল খাদ্য রোধ, নিরাপদ খাদ্যের জন্য যশোরের ঝিকরগাছায় জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছেন।
২৫ আগস্ট সোমবার বেলা ১২.৩০ মি.যশোরের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনি ঝিকরগাছা বাসস্টান্ড এলাকার একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ২০হাজার টাকা জরিমানা আদায় করেন ।
দোকানের দায়িত্বে থাকা ম্যানেজার রুবেল হোসেনকে ২০হাজার টাকার অর্থদন্ডের কথা জানালে তিনি তাৎক্ষনিক অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন। একই সাথে ভবিষতে যেকোনো ধরনের অনিয়মের ব্যাপারে তিনি কড়া সতর্ক বার্তা প্রদান করেন ।
এক পর্যায়ে দোকানের থাকালে থাকা বিদেশি ২৫/৩০টি ব্রাভিয়া বিয়ারক্যান সহ বেশকিছু বিয়ার ক্যান পরিক্ষা-নিরীক্ষার জন্য নামানো হয়। পরে
তা জব্দ তালিকা ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোকানির দাবি, বিয়ার ক্যানগুলো রাজধানী আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আনসার এন্ড ব্রাদার্স,
মরিয়ম প্লাজা, মৌলবীবাজার, ঢাকা। যার মেমো নং-১৮৭২, তাং-১২/০৫/২০২৫ ইং তারিখে বৈধ চালানের মাধ্যমে খরিদ করা হয়েছে। পরিক্ষা-নিরীক্ষার জন্য নামানো হলেও সেগুলো অভিযান সমাপ্তির পর নিয়ে যাওয়া হয়েছে।
বিয়ার ক্যানগুলো কোন রকম জব্দ তালিকা ছাড়াই ভোক্তা অধিকার কর্তৃপক্ষ নিয়ে যাওয়ায় জনমনে নানা সন্দেহ ও প্রশ্ন উঠেছে। প্রশ্ন হলো, বৈধ আমদানিকৃত কোন পন্য জব্দ তালিকা ছাড়া ভোক্তা অধিকার কর্তৃপক্ষ দোকানী বা মালিকের সম্মতি ও সাক্ষীদের উপস্থিতি ব্যাতিরেখে নিতে পারেন কিনা ?

দোকান কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের অবহিত করলে এর সত্যতা যাচাই এর জন্য সাংবাদিকদের পক্ষ থেকে সরকারি পরিচালক সেলিমুজ্জামান কাছে বিয়ার ক্যানের বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি মুঠোফোন বিষয়টি সত্যতা স্বীকার করেন এবং বলেন ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেগুলো ফেরত দেওয়া হবে।
অভিযান চলাকালে উপস্থিত জনতা জানেন কিনা এমন প্রশ্নের কোন সদুত্তোর দিতে পারেননি সহকারি পরিচালক। এসময় যশোরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা কিশোর কুমার সাহা সহ সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সিমিতির উপজেলা শাখার সভাপতি আবু মুসা মিন্টু, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী সহ বাজার ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, ৩মাস ৬মাস পরপর এসব প্রতিষ্ঠানে জরিমানা আদায় করলেও ভোক্তা অধিকার আইনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে না। ব্যবসায়ীদের দাবি জরিমানা আদায়ের পূর্বে ভোক্তা অধিদপ্তর কর্তৃক এলাকায় ব্যানার, প্লাকার্ড, মাইকিংয়ে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণের মাধ্যম ভোক্তাদের সচেতন করতে হবে।
ব্যবসায়ীদের এমন দাবির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে ঝিকরগাছায় প্রচার-প্রচারনা করা হবে বলে জানান যশোর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান ও জেলা সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা কিশোর কুমার সাহা।

Leave a Reply