1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৬ সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিস ঘেরাও, স্মারকলিপি

  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

যশোর-৬ সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিস ঘেরাও, স্মারকলিপি

যশোর অফিস :

বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। যশোর-৬ আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা এ স্মারকলিপি প্রদান করেন। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে।

এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। এরই প্রেক্ষিতে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা।

এসময় নেতৃবৃন্দ বলেন,, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়।

এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।এদিকে একই দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে জামায়াত নেতাদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews