যশোরের ঝিকরগাছায় নতুন ডিলারদের সাথে খাদ্যবান্ধব কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন, ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও ইউএনও ভুপালী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জালাল আহমেদ, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বিআরডিবি প্রজীপ কর্মকর্তা আনিছুর রহমান,
একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন কবির বিশ্বাসসহ সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক-প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ট্যাগ অফিসারবৃন্দ,
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও নবনির্বাচিত খাদ্যবান্ধবের ডিলারগণ। অনুষ্ঠানের সভাপতি ইউএনও ভুপালী সরকার ট্যাগ অফিসার ও ডিলারদের উদ্দেশ্যে বলেন,
চাল বিতরণে দূর্নীতি, অনিয়মের ঘটনা ঘটলে ছাড়দেয়া হবে না। কোন অনিয়মের সাথে জড়িত খুজে পাওয়া গেলে ডিলারশীপ বাতিল সহ জেল-জরিমানা হতে পারে।

Leave a Reply