1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ‘বন্ধু মহল’র উদ্যোগে ৬ দলীয় প্রীতি ফুলবল চ্যাম্পিয়ন বাংলার জুনিয়র টাইগার টিংকু রানার্স আপ হয় আলফাজ জুনিয়র টিম

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যশোর ‘বন্ধু মহল’র উদ্যোগে ৬ দলীয় প্রীতি ফুলবল চ্যাম্পিয়ন বাংলার জুনিয়র টাইগার টিংকুরানার্স আপ হয় আলফাজ জুনিয়র টিম

যশোর অফিস :

যশোরে ‘বন্ধু মহল’র উদ্যোগে ৬ দলীয় প্রীতি ফুলবল খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের রেলগেট চোরমারা দীঘিরপাড়ে আলীগড় এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো শুক্রবার সকাল ৯ টা থেকে খেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

ফাইনাল খেলায় বাংলার জুনিয়র টাইগার টিংকু ২-১ গোলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় আলফাজ জুনিয়র টিম। চ্যাম্পিয়ন দলের হয়ে দুটি গোল করে টিংকু ও নাসির। রানার্স আপ দলের হয়ে একটি গোল করে আলফাজ।

খেলায় অংশগ্রহণ করে আলীগড় মহল্লার কিশোর, তরুণ, যুবক, নবীব, প্রবীণসহ স্থানীয় এলাকার বাসিন্দারা।আলীগড় মহল্লার সিনিয়র-জুনিয়র পৃথক পৃথক ভাবে ৬ টি দল গঠন করে। দলগুলো হলো- বাংলা টাইগার টগর, বাংলার জুনিয়র টাইগার টিংকু, আলফাজ জুনিয়র টিম, নাইন স্টার রানা, ওল্ড স্টার ও টিম ব্রাদার মেহেদি। প্রতিটি খেলা ৪০ মিনিট করে অনুষ্ঠিত হয়।

খেলায় বিজয়ী বাংলার জুনিয়র টাইগার টিংকু দলের হাতে ট্রফি তুলে দেন আলীগড় সুরক্ষা কমিটি প্রধান উপদেষ্টা আহমান হাবিব সেলিম ও সভাপতি খাইরুল বাশার শাহীন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আগে ‘বন্ধু মহল’র উদ্যোগে আলীগড় সুরক্ষা কমিটির প্রধান উপদেষ্টা ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আলফাজ জুনিয়র টিমের শিমুল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বাংলার জুনিয়র টাইগার টিংকু টিমের নাসির।

খেলায় বন্ধু মহল’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সভাপতি আশিক সিদ্দিক, সিনিয়র সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল জাহান, সহ সাধারণ সম্পাদক ওয়াসিম বাবু সিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হোসেন জনি, প্রচার সম্পাদক সুমন, সংগঠনের সদস্য আব্দুস সাত্তার রাজু, বাহাদুর, সাদ্দাম, ইবাদসহ স্থানীয় মহল্লাবাসী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews