বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ,
গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।
সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত যশোর-৪ গড়ার প্রত্যয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন দক্ষিণ যুবদলের এই নেতা। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিভিন্ন পথসভায় তিনি বলেন, “সাধারণ মানুষ এখন সামাজিক শান্তি ও স্থিতিশীলতা চায়। বাংলাদেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি ও চাঁদাবাজি। তাই আমি সন্ত্রাস,
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত যশোর-৪ গড়তে চাই। মানুষকে শান্তি ও স্বস্তি দিতে চাই। এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন,
“আমার অঙ্গীকার—যশোর-৪ আসনে সকল অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা।”

Leave a Reply