যশোরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ গত শুক্রবার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ^াস ত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দেশের ঐতিহ্যবাহী ও যশোরের আঞ্চলিক দৈনিক সংবাদ পত্রিকার সাথে দীর্ঘ প্রায় ৪০ বছর কাজ করেছেন।
এক শোক বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। যশোরের মানুষের কাছে তিনি অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত যশোরকে নিজের স্বীয় গুণাবলী দিয়ে আরও সমৃদ্ধ করেছেন, সেবা দিয়ে গেছেন।
তাঁর মৃত্যুতে যশোরবাসী একজন অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষকে হারালো। আমি তাঁর মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, দীর্ঘদিনের সাংস্কৃতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply