1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকু ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৯

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোরে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে
বার্মিজ চাকু ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৯

বিশেষ প্রতিনিধি :

কোতয়ালি থানা,যৌথ বাহিনী,চাঁচড়া ফাঁড়ী ও চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৪৫পিস ইয়াবা,২০গ্রাম গাঁজা ও ৩টি বার্মিজ চাকু উদ্ধার করে। এ ঘটনায় নয় জনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের চোরমারা দিঘিরপাড় এলাকার আবুলের পিতা মোস্তফা ওরফে মোস্ত,সদর উপজেলার হাশিমপুর সৈয়দপাড়ার আমির হোসেন বাবুর ছেলে সাজ্জাদ হোসেন ইমন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহাজন ঘাট বর্তমানে যশোর শহরের রেলগেট চার খাম্বার মোড় এলাকার আনোয়ারুল হোসেনের ছেলে রমজান হোসেন ওরফে ঋত্তিক,যশোর সদর উপজেলার ধানঘাটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাদেক হোসেন,

সদর উপজেলার আরবপুর বাঁশহাটি মোড়ের মৃত ইকবাল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে সুজন, সদর উপজেলার ইছালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মাসুদুজ্জামান সুইট, বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে শাহিনুর রহমান, বাঘারপাড়া উপজেজলার জয়নগর গ্রামের মৃত শওকত বিশ^সের ছেলে রিপন, ও সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের নিজাম বিশ^াসের ছেলে ফিরোজ। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা ৫টি মামলা হয়েছে।

কোতয়ালী থানা ও যৌথ বাহিনী সমন্বয় একটি টিম গত ২১ আগষ্ট বৃহস্পতিবার বিকালে যশোর মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজারস্থ আব্দুল ওয়াদুদ সুপার মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে মাসুদুজ্জামান সুইট, শাহিনুর রহমান, রিপন ও ফিরোজকে ২টি বার্মিজ চাকু ও ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। কোতয়ালি থানার এএসআই নুর ইসলামসহ একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের রেলগেট মাইক্রোস্ট্যান্ড রেলগেট পশ্চিমপাড়া জনৈক আলীম উদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে মোস্তাফিজুর রহমান ওরফে সুজনকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ধানঘাটা গ্রামের সাদেক হোসেনএর বাড়িতে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপরদিকে, চাঁচড়া ফাঁড়ি পুলিশ শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার সময় শহরের শংকরপুর মুরগির ফার্মগেট জনৈক রিপন এর ইলেকট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ইমন ও রমজান হোসেন ওরলে ঋত্তিককে ১টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। এছাড়া,

চাঁচড়া ফাঁড়ী পুলিশ শুক্রবার রাত ১০ টার সময় শহরের চোরমারা দিঘির উত্তরপাড় জনৈক ওয়াসিম উদ্দীন ওরফে সীম বাবুর বাড়ির উত্তর পাশে মাটির রাস্তার উপর অভিযান চালিয়ে মোস্তফা ওরফে মোস্তকে ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews