1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাচনী কর্মশালা ২৩ আগষ্ট শনিবার  দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মোবারক হোসেনের সভাপতিত্বে কর্মশালা সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

কর্মশালার উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে মোবারক হোসেন বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের মূল স্পিরিট, সংস্কার, বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার অবিচল। জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

কর্মশালায় যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াত মনোনীত সকল সংসদীয় আসনের প্রার্থী, আসন পরিচালক, প্রচার বিভাগের দায়িত্বশীল এবং স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় নির্বাচনী কৌশল, মাঠ পর্যায়ের কার্যক্রম, গণসংযোগ জোরদার এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নির্বাচন শুধু প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি বড় সুযোগ। এজন্য সাংগঠনিক দক্ষতা, গণমানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছানো এবং নীতি-আদর্শভিত্তিক রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এই কর্মশালায় তৃণমূল পর্যায়ের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আয়োজকরা জানান, এই কর্মশালা থেকে প্রাপ্ত দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা আগামী জাতীয় নির্বাচনে যশোর-কুষ্টিয়া অঞ্চলে জামায়াতের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews