সংসদীয় আসন-২৬৮ নোয়াখালী-১ সোনাইমুড়ি চাটখিল বাসির কাছে দোয়া চাইলেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল,
ব্যারিস্টার মনির হোসেন কাজল আসন্ন আগামী জাতীয় ত্রিয়োদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সোনাইমুড়ি চাটখিলের
বিভিন্ন এলকার সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। সোনাইমুড়ি চাটখিল উপজেলায় নির্বাচনের পোষ্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে ঈদের শুভেচ্ছা সহ বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে অনলাইন সহ নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যারিস্টার মনির হোসেন কাজল চাটখিল উপজেলার পরানপুরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মনির হোসেন কাজল
বিভিন্ন সময় দলের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেন,
তিনি দেশে এবং বিদেশে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
নোয়াখালী-১ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বিএনপি তৃনমুল যুবদল ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় একজন মুখ, তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার নোয়াখালীর প্রতিনিধিকে বলেন
দল আমাকে সমর্থন করলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে
দুইটি আধুনিক উপজেলা উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি,এবং আমি আমার সোনাইমুড়ি চাটখিলের সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই।






Leave a Reply