1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ

  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের হস্তক্ষেপে বন্ধ হল ৮ম শ্রেনির শিক্ষার্থী মনিরার বাল্যবিবাহ।

 ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২২আগষ্ট) দুপুরে উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামে। জানাগেছে, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেনির শিক্ষার্থী বর্ণি গ্রামের বাসিন্দা প্রবাসী মনিরুল ইসলামের কণ্যা মনিরা খাতুন (যার জন্ম তারিখ ০২/১১/২০১০ ইং)

এর সাথে চৌগাছা উপজেলার  পলুয়া গ্রামের আরশাদ আরীর ছেলে সুয়াইব হোসেন (২৫) এর বিবাহ হচ্ছে এমন খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় কনের মাতা স্বপ্না তার মেয়েকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়া ও নিয়মিত লেখাপড়া করাবেন বলে অঙ্গীকার করেন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিবাহ বন্ধ করা হয়।

এ সময় কনের অভিভাবকদের পক্ষ থেকে বিবাহ না দেয়ার লিখিত অঙ্গীকার করে এ যাত্রা জরিমানার হাত থেকে রক্ষা পান। কনের মাতা উপস্থিত সাক্ষীদের সামনে অঙ্গীকার নামায় উল্লেখ করেন আমি নিজ ইচ্ছায় এই বাল্যবিবাহ বন্ধ করলাম।

এখন থেকে আমার কন্যা মনিরা খাতুন নিয়মিত মাদ্রাসায় যাতাযাত সহ লেখাপড়ায় মনোযোগী হবে। তাকে আর বাল্য বিবাহ দিব না।

এলাকায় বাল্যবিবাহ সংঘটিত হলে উপজেলা নির্বাহী অফিসার কে জানাবো।উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে তার লেখাপড়ার সার্বিক সহযোগিতা ও খোঁজখবর নেয়া হবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews