1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাপের কামড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোরে সাপের কামড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

যশোর অফিস :

যশোরে সাপের কামড়ে ফাইম হোসেন (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাইম হোসেন ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে। সে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলো।

মৃত ফাইমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ফাইমকে হঠাৎ একটি বিষধর সাপ কামড়ে দেয়। যন্ত্রণা অনুভব করেই ঘুম ভেঙে যায় তার। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ওই ওঝা ঝাড়ফুঁক করে ফাইমকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন।

বাড়ি ফেরার কিছু সময় পর ফাইমের মুখ দিয়ে গ্যাজা বের হতে শুরু করে এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর সকাল ১০টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাইম মারা যায়।

এদিকে ফাইমের অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তার বাবা-মা। শোকে মুহ্যমান স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শিশুটিকে হারিয়ে শুধু পরিবার নয়, সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews