1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট বামনালীকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে পটুয়াপাড়া

  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট বামনালীকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে পটুয়াপাড়া

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বামনালী একাদশকে ৬-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে পটুয়াপাড়া ফুটবল একাদশ।

পটুয়াপাড়া যুবসমাজের আয়োজনে শুক্রবার (২২আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করেন পটুয়াপাড়া ফুটবল একাদশ বনাম বামনালী ফুটবল একাদশ।

খেলার প্রথমার্ধের ৩২- ৩৩ মিনিটে পটুয়াপাড়া ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত সোহাগের করা পর পর ২গোলে দলকে এগিয়ে নেয়। খেলায় দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটে পটুয়াপাড়া ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খালিদের করা গোলে দল ৩-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ১৫মিনিটে বামনআলী ফুটবল একাদশের ৯৭ নং জার্সি পরিহিত রানার করা গোলে ৩-১ ব্যবধান কমায়। পরে খেলার ২০মিনিটে আবারো পটুয়াপাড়া ফুটবল একাদশের ৯নং জার্সি পরিহিত আরিফ ২৭ মিনিটে ১০নং খেলোয়ার খালিদের দ্বিতীয় গোল ও ৩৩ মিনিটে ৪নং জার্সিপরিহিত ইমন হোসেনের করা শেষ গোলে ৬-১ গোলের ব্যবধানে ফাইনালে ওঠে পটুয়াপাড়া একাদশ।

খেলা পরিচালনা করেন ফরহাদ রেজা। ধারাভাস্যে ছিলেন, শরিফুল ইসলাম। খেলা শেষে বিজয়ী দলের ম্যান অফ দ্যা ম্যাচ সোহাগের হাতে পুরস্কার তুলে দেন ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, খেলা পরিচালনা পরিষদের উপদেষ্টা মঞ্জুরুল হক ও ইলিয়াস খান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, ফুটবল টূর্নামেন্ট কমিটির উপদেষ্টা তবিবর রহমান,

রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, ডাঃ কামাল হোসেন, আবেদ আলী, সাহেব আলী, আবু খায়ের, মাসুদ রানা বাবু, মনিরুল ইসলাম মনি, হৃদয় মোড়ল, ইব্রাহিম হোসেন, বোরহান উদ্দিন, সজল হোসেন, আরাফাত হোসেন সান, আব্দুল্লাহ আল মামুন, জিসান হোসেন, আল আমিন, আরিফ হোসেন, আমিনবুর রহমান ও শরিফুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews