ঝিকরগাছায় জমা জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাবি ও দেবরকে মারপিট করে যখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ই আগস্ট রাত আনুমানিক ৯ টায় উপজেলার সদর ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে ভুক্তভোগী ইসলাম গাজীর ছেলে লিটন হোসেন ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন কওছার গাজীর ছেলে মোহাম্মদ জামাল হোসেন (৬০), শাহাবুদ্দিন গাজী(৪৫) ও সালাম গাজী(৫৫)।
অভিযোগে বাদী লিটন হোসেন উল্লেখ করেন বিবাদীরা আমার চাচাতো ভাই। বিবাদীরা খুব খারাপ ও উশৃংখল প্রকৃতির লোক।
বিবাদী জামাল গং দের শহীদ জমা জমি সংক্রান্ত একটি দীর্ঘদিনের বিরোধ আছে। উক্ত বিষয় নিয়ে বিবাদীরা প্রায় সময় আমাদের সহিত ঝগড়াঝাঁটিও মারপিট করিতে আসে।
এবং আমাদের বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আমার ভাবিকে বিভিন্ন সময় নানাভাবে কুপ্রস্তাব দেয়। এরই জেরে ১৬ই আগস্ট রাত আনুমানিক ৯ টার সময় বিবাদীরা আমাদের বাড়িতে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
আমি নিষেধ করলে তারা আমার বসত বাড়ির ভিতরে প্রবেশ করিয়া আমাকে কিল ঘুসি চড় থাপ্পর লাথি মারিয়া শরীরে বিভিন্ন স্থানে নীলা ফোলা যখম করিয়া মাটিতে ফেলিয়া দেয়।
আমার ভাবি তাজরিন খাতুন সাহায্যে এগিয়ে আসলে বিবাদীরা আমার ভাবিকেও কিল ঘুষি চড় থাপ্পড় লাথি মারিয়া শরীরে বিভিন্ন জায়গায় নীলাফোলা যখম করে।
আমাদের চিৎকারে সাক্ষী মোছাঃ রোজ খাতুন পিতা রফিকুল ইসলাম সহ স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা সাক্ষীদের সামনে ভয় ভীতি খুন যখমের হুমকি ধামকি প্রদর্শন করে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে।
স্থানীয়রা আমাদেরকে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী দেবর ভাবি বিবাদীদের কঠোর শাস্তির দাবী করেছেন। এ ঘটনায় অভিযোগের সত্যতা সম্পর্কে ঝিকরগাছা থানা তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সুষ্ঠুভাবে মীমাংসার আশ্বাস দেন।






Leave a Reply