1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার উদ্ধার

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যশোরে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার উদ্ধার

যশোর অফিস :

যশোরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বহুগুণে বৃদ্ধি করে দেওয়ার নামে প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, যশোর কোতয়ালী থানার রুপদিয়া এলাকায় এক নারীর কাছ থেকে প্রতারক চক্র ধর্ম-বোন পরিচয়ে আস্থা অর্জন করে। পরে জাদুবিদ্যার মাধ্যমে টাকা ও স্বর্ণ বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সাইজের ১৯টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল, কয়েকটি চেইন ও টিকলি—মোট ৩ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

ঘটনার পর ভুক্তভোগী গোলাপী রানি দত্ত যশোর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে বিষয়টি তদন্তে নেয় ডিবি পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানার নরেন্দ্রপুর (শাখারীগাতি) গ্রাম থেকে আসাদুল শেখ ওরফে রাজু (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করে ডিবি।

তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে রুপদিয়া বাজার থেকে খাইরুল ইসলাম (৪৫) নামের অপর সদস্যকেও আটক করা হয়। ডিবি যশোরের কর্মকর্তারা জানান,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের ওজন ২ ভরি ১৩ আনা,

যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews