1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর অভয়নগরে ভ্যানচালক লিমন হত্যা রহস্য উদঘাটন আটক ৪

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোর অভয়নগরে ভ্যানচালক লিমন হত্যা রহস্য উদঘাটন আটক ৪

যশোর অফিস :

যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় পরিকল্পনাকারী ও মূল আসামি বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট রাত ৯টার দিকে ভ্যান চালাতে বাড়ি থেকে বের হন লিমন। পরদিন সকালে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে পরিত্যক্ত জমিতে গলায় কাপড় বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম শেখ অভয়নগর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে এসআই বায়েজীদ মোল্লার নেতৃত্বে বিশেষ টিম সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে। গত ২০আগস্ট নওয়াপাড়া শিল্প শহরের নুরবাগ এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে লিমনকে নির্জন স্থানে নিয়ে গলা টিপে হত্যা করে। পরে লাশ গাছে বেঁধে রেখে ভ্যানটি নিয়ে যায়।

তার তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এছাড়া ভ্যানের চারটি ব্যাটারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিটন, আসানুর ও সঞ্জয় নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের বিল্লাল হোসেন, বাসুয়ারি গ্রামের লিটন(৩৭),আশানুর(৩৫)ও খুলনার ফুলতলার পয়গ্রামের গ্রামের সঞ্জয় ( ৩৪)।

পুলিশ জানায়,চোরাই ব্যাটারি ক্রয়-বিক্রয়ে জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি বিল্লাল পথিমধ্যে ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews