ঝিকরগাছায় ৭নং নাভারন ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
নাভারন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম,
নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন,
দারুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য কলিম খা সহ নাভারন ইউনিয়নের সকল ওয়ার্ড জামায়াতের সভাপতি, সেক্রেটারিসহ সহস্রাধিক নারী-পুরুষ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে অন্যায়ের বিরুদ্ধে তার শতভাগ অবস্থান থাকবে।
কেউ তার ও দলের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধ করতে পারবে না। অনুষ্ঠানে নাভারন ইউনিয়ন জামায়াতের অফিস করতে ১০লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন।

Leave a Reply