1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোরের বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যে ভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। ঠিক একই ভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো। যে ভোটের অধিকার আদায়ের জন্য রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি। জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শহরের শংকরপুর মুরগি ফার্ম গেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের মহিলাদের গুন্ডা বাহিনী বানিয়েছিল।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছিলো। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা আমাদের শক্তি জুগিয়েছে। সেই আন্দোলনে মহিলাদের অবদান অন্য কোন রাজনৈতিক দল স্বীকার না, করলেও বিএনপি স্বীকার করে। বিএনপি নারীদের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী জাহানারা খাতুন লিনা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,

সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, নগর বিএনপির ৭ ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews