1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এক দফা দাবিতে মানববন্ধন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের

  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যশোরে এক দফা দাবিতে মানববন্ধন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের

যশোর অফিস :

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান চাই” এই এক দফা দাবিকে সামনে রেখে যশোরে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট ২০২৫) যশোর জেলা শহরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি চরম বৈষম্যের শিকার। ১৯৭০ সালের প্রথম পে–স্কেলে এই পদটি ৬ষ্ঠ গ্রেড বা দ্বিতীয় শ্রেণির মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও, একই যোগ্যতার অন্যান্য চারটি পদকে সময়ের সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দেওয়া হয়। অথচ দীর্ঘদিন সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদা নিয়ে থেকেছে।

অবশেষে ২০১২ সালে এ পদটিকে গেজেটেড মর্যাদা দেওয়া হলেও বর্তমানে এখনো এন্ট্রি পদ ১০ম গ্রেডে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা অন্যায় বৈষম্যের নামান্তর বলে উল্লেখ করেন শিক্ষকরা।

বক্তারা আরও বলেন, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলেজ শাখায় প্রথম শ্রেণির গেজেটেড ৯ম গ্রেডে পদায়ন করা হলেও বিদ্যালয় শাখার সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণিতে থেকে যাচ্ছেন।

এর ফলে অনেক শিক্ষক পদোন্নতির সুযোগ না পেয়ে চাকরি জীবন শেষ করছেন। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করা এবং কলেজের মতো চারস্তরীয় একাডেমিক পদসোপান চালু করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত পর্যায়ে উন্নীত করতে হলে বৈষম্য দূরীকরণ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে আরও শক্তিশালী করা জরুরি।

একই সঙ্গে সরকারের কাছে দাবি জানানো হয়, দ্রুত এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে একটি মর্যাদাবান শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা হোক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews