গতকাল বুধবার বেলা ১১টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, জেডিইউজে’র বাঘারপাড়া উপজেলা ইউনিট গঠন করা হয়েছে।
বাঘারপাড়া প্রেসক্লাবে আয়োজিত সভায় সংগঠনের সহ-সভাপতি খান কেএম শরাফত উদ্দীনের সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি ফরিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, অর্থ সম্পাদক আল মামুন শাওন, সদস্য হাসিবুর রহমান শামীম, নূর হাসান লাল্টু, আবু সাঈদ, শামীম রেজা প্রমুখ।
সভা শেষে তরুন মন্ডলকে বাঘারপাড়া উপজেলা ইউনিট প্রধান এবং মোঃ শহিদুল ইসলামকে ডেপুটি ইউনিট প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা ইউনিট গঠন করা হয়।
কমিটির অপর নির্বাহী সদস্যরা হলেন, খান কেএম শরাফত উদ্দীন, মোঃ ফরিদুজ্জামান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ মোজাফফর হোসেন, এম এন শাহিনুল ইসলাম, সাঈদ ইবনে হানিফ, মোঃ শামীম রেজ, মোঃ মিজানুর রহমান ও মোঃ সুমন পারভেজ।

Leave a Reply