রুপদিয়ায় নিজের ট্রাকের চাপায় চাচাতো ভাই বোনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি : যশোর সদর উপজেলার রুপদিয়ার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের সরদারপাড়ায় নিজের মাটি বহনকারী ট্রাকের চাপায় আপন চাচাতো ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে ১৭ জুলাই রোববার সকাল ৭টার দিকে।
নিহতরা হলো ওই গ্রামের মোঃ কামাল হোসেনের চার বছরের মেয়ে তায়িবা এবং মোঃ জামাল হোসেনের দুই বছরের ছেলে আবু হুরায়রা। স্থানীয় সূত্রে জানাগেছে,
রোববার সকালে প্রতিদিনের ন্যায় কামাল হোসেন ট্রাক নিয়ে বাড়ি থেকে কাজে বের হন। ট্রাকের ব্রেক গিয়ার দিয়ে বাড়ির সামনে রাস্তায় উঠার চেষ্টা করছিলেন।
এসময় তায়িবা ও আবু হুরাইয়া খেলাধুলার ছলে ট্রাকের পিছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন তাৎক্ষণিক ছুটে আসেন।
সঙ্গে সঙ্গে চালক কামাল হোসেন ট্রাক থেকে নেমে দেখেন, দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়েছে। মর্মান্তিক এ ঘটনা স্থলে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এস,আই নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়াধীন কয়েছে।
Leave a Reply