1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯আগস্ট) সকাল ৯টায় প্রথম অধিবেশন এবং দুপুর ২টা ৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আজমল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এবং কো-অর্ডিনেটর মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ.খ.ম মাসুম বিল্লাহ।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) খান মো. মাসুম বিল্লাহ । তিনি বলেন, হিফয ও কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মাদরাসার শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ ও জ্ঞানচর্চায় অগ্রসর হয়ে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত হবে।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুল হোসেন। তিনি বলেন, মাদরাসা শিক্ষা এখন আধুনিক শিক্ষার মূলধারার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কুরআন শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিফয, নাযেরা ও নূরানী গ্রুপের মোট ৮৩ জন ছাত্রকে সবক প্রদান করেন হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ, পেশ ইমাম খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ ও প্রধান ক্বারী দারুল উলুম মাদরাসা, খুলনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, তানযীমুল উম্মাহ শুধু কুরআন শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তুলছে। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ডি.ডি জনাব ইকরামুল ইসলাম শাওন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এম এম রবিউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা গার্লস শাখার প্রধান হাফেজ হাফিজুর রহমান, অনাবাসিক সেকশনের প্রধান মোঃ আসাদুজ্জামান, প্রি-হিফয শাখা প্রধান সৈয়দ মোঃ সাইফুল ইসলাম, আমিনুল হিফয হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোঃ মাসুদুর রহমান, নাযেম-ই তালিমাত মোঃ বায়জিদ হোসেন, সহ-আমিনুল হিফয হাফেজ ইসমাঈল হোসেন, হাফেজ আরিফ হোসেন, সহ-নাযেম-ই তালিমাত মোঃ বুলবুল আহমেদ প্রমুখ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে যশোর জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, সাধারণ জ্ঞান ও অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করা হয়।

আয়োজকরা জানান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখা শুরু থেকেই শিক্ষা ও নৈতিকতার সমন্বিত ব্যবস্থার মাধ্যমে মেধাবী প্রজন্ম তৈরি করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews