1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোরে স্বর্ণের
বারসহ আটক ১

বিশেষ প্রতিনিধি :

যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক আফছার আলী নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)একটি চৌকসদল। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার জিকরা গ্রামের আনোয়ারের ছেলে। । মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর সদরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আফছার আলী নামে ব্যক্তিকে আটক করেন। তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার মোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আফছার আলী জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক,

বৈদেশিক মুদ্রা ও অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত সাফল্য অর্জন করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews