ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুকিপূর্ণ অপসারিত গাছের জ্বালানী কাঠের নিলাম ডাকা হয়েছে। ১৯ আগস্ট মঙ্গলবার স্থানীয় হাজেরালী তেলপাম্প মোড়ে বিকাল সাড়ে ৫টায় ঝিকরগাছা থানা মোড় থেকে বেনেয়ালী গীর্জা পর্যন্ত দূ’ধারের মৃত ও ঝুকিপূর্ণ কর্তনকৃত জ্বালানী কাঠের নিলামে ৮জন অংশ গ্রহণ করেন।
এর মধ্যে মিলন নামের একজন জামানত জমা না দেয়া ও ইতোপুর্বে নিলামে অংশ গ্রহণ কারী রফিকুল ইসলাম নামের একজন মুল টাকা জমা না দেয়ায় তার জামানত বাজেয়াপ্ত হওয়ায় তাদের দূ’জনের নিলাম ডাক অযোগ্য বিবেচিত হয়।
ফলে নিলাম ডাকে ৬জন ব্যক্তি যোগ্য বিবেচিত হয। বন বিভাগ কর্তৃক সর্বনিম্ন নিলাম ১ লাখ ৫ হাজার টাকার বিপরীতে সজীব হাসান ২ লাখ ৪ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে নির্বাচিত হয়।
এদিকে মমিনুর রহমান ২ লাখ ১ হাজার টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা বিবেচিত হয়।নিলাম চলাকালিন সময় উপস্থিত ছিলন, উপজলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারী কমিশনার (ভুমি)নাভিদ সারওয়ার, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহম্মদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, গদখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা নজরুল ইসলাম, বন বিভাগের প্রতিনিধি আলমগীর হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply