এমন কোন অপকর্ম নেই যা করে নাই সব থেকে বেশি নিযাতিত হয়েছে জিয়া পরিবার, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া উপর সব থেকে বেশি নিযাতন করা হয়েছে। এমন কোন নিযাতন নাই যা তাকে করা হয় নাই। তাকে গৃহহীনসহ ছেলেকে হত্যা করা হয়েছে।
মাত্র কোটি টাকার জন্য তাকে পরিত্যক্ত স্থানে বন্ধী করে রাখা হয়েছিল ১৯আগস্ট বিকেলে ১নং ত্রিমোহনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি রেহেনা আজাদ এ সব কথা বলেন। ললপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
১নং ত্রিমোহনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ,উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলউদ্দীন আলা ,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,
১নং ত্রিমোহনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির ডাল্লু, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুল নাহার নুরি, যশোর জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমা সুলতানা, ১নং ত্রিমোহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।






Leave a Reply