গতকাল সোমবার বিকেল পাঁচটায় বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া বাজার কালি মন্দির প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে নারিকেলবাড়ীয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালী মন্দিরে এসে আলোচনা সভা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীমন্দিরের সভাপতি বাবু পতিত কুমার দত্ত। সঞ্চালনায় ছিলেন তপন কুমার কুন্ডু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও উপজেলা চেয়ারম্যান জনাব মশিয়ুর রহমান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া বিএনপির সভাপতি লস্কর নাজমুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাঘারপাড়া উপজেলার সদস্য সচিব তপন কুমার কুন্ডু ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রশান্ত বিশ্বাস।
এছাড়াও বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করেন রাতেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ ও বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply