যশোররের বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বাঘারপাড়া হাট বাজার কমিটির কার্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়।
আগামী ৬ অক্টোবর শনিবার এই নির্বাচনের ভোট গ্রহণ। তফশীল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া বাজারের ব্যবসায়ী হোসেন আলী, উপদেষ্টা শরিফুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাঘারপাড়া হাট বাজার কমিটির সাবেক সভাপতি ওহিদুর ইসলাম। স্বাগত বক্তব্যে চলমান নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন বাঘারপাড়া হাট বাজারে সাবেক সাধারন সম্পাদক আবু তালেব।
নির্বাচনকালীন কমিটিতে রয়েছেন ব্যবসায়ী আব্দুল আলিম, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, আবু হুরাইরা আশা,শাহিন আলম মেম্বার, তছিবুল ইসলাম তুষার, কবীর হোসেন, ডাঃ সেলিম রেজা।
ঘোষিত তফশীল অনুযায়ী আজ ২০ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু। ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর,
মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৬ অক্টোবর শনিবার। বাঘারপাড়া মহিলা কলেজ ভোট কেন্দ্রে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

Leave a Reply