ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের জন্য ২৪ এর শহীদরা জীবন দিয়েছে আমেরিকার সাথে দেশ বিরোধী চুক্তি করার জন্য নয়। কিন্তু দুঃখের বিষয় অন্তবর্তী কালীন তাই করছে। আমেরিকার সাথে করা গোপন চুক্তির একটি ধারা হ’ল আমার সেনাবাহিনী কোন দেশের সাথে কোন সামরিক চুক্তি করলে তা আমেরিকাকে দেখাতে হবে ।
আমার দেশের নিজেস্বতা বা গোপনীয়তা কোথায় থাকবে? অন্তবর্তী কালীনের এক উপদেষ্টাই বলেছেন, “ আমার কৃষি খাত আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে “। জুলাই অভ্যুত্থানে শহীদরা কি এই জন্য জীবন দিয়েছিল? ভারতের কৃষকরা বছরের পর বছর লড়াই তাদের কৃষিকে রক্ষা করেছে। আমাদের কৃষকরাও জীবন দিয়ে আমাদের কৃষিকে রক্ষা করবে।
চারিদিকে সন্ত্রাস চাঁদাবাজি ভাংচুর দখলবাজি। পাথর লুটে এনসিপি জামাত বিএনপি এক কাতারে। ফ্যাসিস্ট হাসিনার পিয়ন যেমন শত কোটি টাকার মালিক হয়েছিল, তেমনি এখন উপদেষ্টার বাবা পিএস এপিএস শত কোটি টাকার মালিক। চাঁদার টাকার ভাগবাটোয়ারায় নীলা চুনি পান্নার ছড়াছড়ি। উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ উঠছে।
পাথর লুটেই শুধু নয় সচিবালয় থেকে পতিতালয় সবখানেই চার পক্ষের লুটপাট চলছে। জনগণ বলছে, “ ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছে “। এভাবে চলতে থাকলে পতিত ফ্যাসিস্ট আড়ল হবে।
অন্তবর্তী কালীন আপনার কাজ আমেরিকার সাথে গোপন চুক্তি করা না। দেশের কৃষিতে আমেরিকার ঢোকার পথ করে দেওয়া নয়। আপনার কাজ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। আপনার কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমালের হেফাজত করা। আমার কৃষকের উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করে কৃষক ও দেশকে লাভবান করা। আমাদের খেজুরের গুড় ফুল সবজি বিদেশে রপ্তানি করতে ভূমিকা রাখুন।
আপনারা এক বছরে ৮১ কিমি নদী খনন করতে পারলেন না? আমডাঙা খাল সংস্কারে ভূমি অধিগ্রহণ করতে পারলেন? ১৫০টি গ্রাম ইতিমধ্যে ই পানির তলে। বিল হরিনা ডুবছে, যশোর শহর ডুবছে। মুক্তেশ্বরীর বুকের উপর হাসপাতাল হয়েছে। দখল নিয়ে প্লট আকারে বিক্রি হচ্ছে। আপনারা কি করছেন? এ ভাবে চলতে থাকলে ২/৫ বছরের ভিতর যশোর শহর শুধু নয় সেনানিবাস পানির নীচে চলে যাবে। সময় আছে এখনই ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করুন।
টিআরএম চালু করুন। নিয়ম নীতির তওয়াক্কা না করে এলজিইডি নৌ চলাচলের অনুপযোগী সেতু করতে গেলে নদী আন্দোলনের নেতা উচ্চ আদালতে মামলা করেন। আদালত নির্দেশনা দিলে তা না মেনে সেতু নির্মাণের কাজ বন্ধ করে জন ভোগান্তি সৃষ্টি করেছে আপনার সরকারি প্রতিষ্ঠান। জন ভোগান্তি দূর করতে এখনই অস্থায়ী সেতু মেরামত ও দ্রুত সময়ের ভিতর সেতুর কাজ শেষ করার উদ্যোগ না নিলে ঐ জনপদের মানুষ এলজিইডি যশোর অফিস অবরোধ করতে বাধ্য হবে।
সোমবার ১৮ আগষ্ট দুপুর ১২ টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি আয়োজিত এক গণ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। বিজয় স্তম্ভে অনুষ্ঠিত গণ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তুষার কান্তি দাস, কেন্দ্রীয় নেতা কমরেড প্রফেসর ডাক্তার হারুন অর রশিদ , কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিপুল বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নাজিমউদ্দীন, কমরেড মিজানুর রহমান, কমরেড নূর আলম, কমরেড পলাশ বিশ্বাস প্রমুখ।
সমাবেশ শেষে পদযাত্রা শহর প্রদক্ষিণ করে। উকিল বারের মোড়ে যেয়ে বৃষ্টির কারনে শেষ হয়। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ( সরকারী এম এম কলেজ ) যেয়ে ৫২ থেথে ২৪ এর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এখানে শপথ পাঠ করান কমরেড নাজিমউদ্দীন।

Leave a Reply