1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমনে যাওয়ার অভিযোগ এক আইনজীবী

  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমনে
যাওয়ার অভিযোগ এক আইনজীবী

বিশেষ প্রতিনিধি :

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস।

একই সঙ্গে তিনি আরেক বিচারকের দায়িত্ব পালনে গাফিলতির কথাও অভিযোগে উল্লেখ করেছেন। সোমবার ডাকযোগে এ অভিযোগ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবাশীষ দাস।

অভিযোগে তিনি জানান, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা।

ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে আদালত ভবনের নিচতলার হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন শতাধিক লোকও। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান।

এতে আসামি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। একই অভিযোগে আরও বলা হয়, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।

অ্যাডভোকেট দেবাশীষ দাস অভিযোগে আরও উল্লেখ করেন, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে দুপুরে এক আসামি পালিয়ে যায়। এছাড়া যশোরে সম্প্রতি হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকি বলে তিনি দাবি করেন। সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান অ্যাডভোকেট দেবাশীষ দাস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews