নতুন উপশহর ই ব্লকের বাসিন্দা সোমবার ১৮ আগষ্ট এলাকার রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফুঁেস উঠেছে। ড্রেনেজ ব্যবস্থায় মারাত্মক সমস্যার কারনে এদিন সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।
ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাবুলসহ অনেকে বক্তব্য রাখেন। তারা অবিলম্বে উপশহর ই ব্লকের ড্রেনেজ ও রাস্তার স্থায়ী সমাধানের দাবি তোলেন। মানববন্ধন কর্মসূচী শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করেন।
স্মারক লিপি পেশকালে উপশহর ই ব্লকের স্থায়ী বাসিন্দাগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় স্মারক লিপি পেশ করার পর উপশহর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর উপ-বিভাগ,যশোর কার্যালয়ে স্মারক লিপি পেশ করেন।
সেখান থেকে ৫নং উপশহর ইউনিয়ন পরিষদের প্রশাসকের উদ্দেশ্যে এসে স্মারক লিপি পেশ করেন। স্মারক লিপি পেশ করার পূর্বে উপশহর ই ব্লকের বিভিন্ন পেশার মানুষ ও উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা এবং উপশহর আলীম মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তারা অবিলম্বে রাস্তা,ড্রেনেজ সমস্যা চিরতরে দূর করার দাবি জানান।

Leave a Reply