যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উপসেবা তত্ত্বাবধায়ক ( ভারপ্রাপ্ত) হিসেবে রাহিমা খাতুন দায়িত্ব নিয়েছেন। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে রাহিমা খাতুন এ পদে দায়িত্ব পাওয়ায় নার্সিং সুপার ভাইজারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সূত্রগুলো বলেছে, নার্সিং মিডওয়াইফারী অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জ্যৈষ্ঠতার ভিত্তিতে রাহিমা খাতুনকে ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গত ১৬ আগষ্ট ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক মরিয়ম খাতুন অবসর গ্রহন করায় পদটি শুন্য হয়ে পড়ে। গতকাল সোমবার ১৮ আগষ্ট রাহিমা খাতুন উক্ত পদে অধিষ্ঠিত হন।

Leave a Reply