1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাবার সম্পত্তি জাল দলিল করে লিখে নিলো দুই ভাই, বোনদের সংবাদ সম্মেলণ

  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

যশোরে বাবার সম্পত্তি জাল দলিল করে লিখে নিলো দুই ভাই, বোনদের সংবাদ সম্মেলণ

যশোর অফিস :

যশোরে বাবার রেখে যাওয়া ৬০ বিঘা পৈত্রিক জমি জাল দলিল করে দখল করে নিয়েছেন দুই ভাই। বোনেরা এখন ঘুরছেন দারে দারে। বাধ্য হয়ে তারা সম্মেলন করেছেন।

আদালতে তারা এ বিষয়ে মামলা করেছেন।কিন্তু ভাইপো আদালতের সেই নথিও গায়েব করে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ভাইপো শওকত প্রকাশ্যে হুমকি দিচ্ছেন,একটুও জমি দেব না, প্রয়োজনে লাশ ফেলব।”সোমবার দুপুর ১২টায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন দুই বোন ।

সংবাদ সম্মেলনে যশোর সদর উপজেলার সীতারপুর গ্রামের রহিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, বাবা গোলাম শেখ ছিলেন সীতারামপুর, বালিয়াডাঙ্গা ও হামিদপুর মৌজায় বিশাল সম্পত্তির মালিক। বাবা গোলাম শেখ স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা রেখে মৃত্যুবরণ করেন। রেখে যান প্রায় ৬০ বিঘা পৈত্রিক জমি।

পরে জানতে পারেন, ১৯৮২ সালে দুই ভাই শেখ তবিবর রহমান ও শেখ আব্দুল্লাহ গোপনে জাল দলিল তৈরি করে জমি নিজেদের নামে লিখে নিয়েছেন। ১৯৯০ সালে তারা মা ও বোনদের বাদ দিয়ে নিজেদের নামে রেকর্ডও করে নেন। ফলে মা ও তিন বোন পুরোপুরি উত্তরাধিকার থেকে বঞ্চিত হন।

তিনি অভিযোগে বলেন, দুই ভাই মারা যাওয়ার আগে ওই সম্পত্তি ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে সম্পত্তির দাবি জানালেই ভাইপোরা হুমকি দেয়।

এ বিষয়ে আদালতে মামলা করেও প্রতিকার পাননি তারা। মামলা করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ভাইপো শওকত প্রভাব খাটিয়ে আদালতের নথিপত্র গায়েব করে ফেলেন। পরে দুদক ও বিচার বিভাগের হস্তক্ষেপে নথি উদ্ধার হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামিদপুর মৌজার ১৪৭ শতক জমির ওপর একটি জলাশয় রয়েছে। সেই পুকুরটিও জাল ওয়ারিশ বানিয়ে গোপনে বিক্রির ষড়যন্ত্র করছে ভাইপো শওকতসহ অন্যরা।

বাধ্য হয়ে তারা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে তারা বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রহিমার ছেলে রাহাত আহমেদ রিংকু, বোন শহরবানু ও শহরবানুর মেয়ে নাসিমা বেগম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews