1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বর্ষীয়ান সাংবাদিক ফকির শওকত গুরুতর অসুস্থ

  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যশোরের বর্ষীয়ান সাংবাদিক
ফকির শওকত গুরুতর অসুস্থ

বিশেষ প্রতিনিধি :

প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার প্রকাশক-সম্পাদক, সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বর্ষীয়ান নেতা ফকির শওকত গুরুতর অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপশহরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় শরীর থেকে ঘাম ঝরতে থাকে এবং প্রায় অচেতন হয়ে পড়েন।

দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
এর আগে কয়েকদিন আগেও তিনি একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

রোববার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আপাতত সংকট কাটলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে, তবে এখন তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে।

ফকির শওকত প্রেসক্লাব যশোরের সভাপতি হওয়ার আগে সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। পরে রাজনৈতিক কারণে বিভক্তির পর তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার ভিত্তিতে সাংবাদিক ইউনিয়ন যশোর প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য গুণী সাংবাদিক তৈরি করেছেন। যশোরের সাংবাদিকদের কাছে তিনি ‘দাদা ভাই’ হিসেবে পরিচিত। রুটি-রুজির আন্দোলনসহ নানা ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি দৈনিক স্ফুলিঙ্গ এ কর্মরত অবস্থায় শ্রমিক আন্দোলনকে গতিশীল করেন। পরবর্তীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মালিকানাধীন দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন।

পত্রিকাটির প্রসারে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ চষে বেড়িয়েছেন। এরপর যোগ দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর যশোর প্রতিনিধি হিসেবে। বর্তমানে তিনি দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ও সম্পাদক।

ফকির শওকতের অসুস্থতার খবর শুনে সহকর্মী, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews