যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট (রবিবার) বিকাল ৩ টায় ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আয়োজনে লাউজানী হাইস্কুল মাঠ চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর -২ (চৌগাছা – ঝিকরগাছা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা : মো মোসলেহ উদ্দীন ফরিদ।

ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো : আতিয়ার রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক এমপি মকবুল হুসাইন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম,
উপজেলা জামায়াতের নায়েবে আমীর, অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, জেলা কর্ম পরিষদ সদস্য আধ্যাপক মশিউর রহমান,
উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান ও যুব টিম সদস্য জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি মো: কামাল ফারুখী,
সেক্রেটারি মো : আসলাম হোসেন, ৮ নং ওর্য়াড জামায়াতের সভাপতি মো : মেহেদী হাসান, সেক্রেটারি মো: শাহাবুদ্দিন, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরান হোসেন,
সেক্রেটারি গাজী ফয়েজ, সাবেক মেম্বার শাহজাহান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply