1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি-

  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

– সবুজের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠলো গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক ক্ষয়ক্ষতি পূরণ এবং নতুন প্রজন্মকে সবুজের প্রতি অনুরাগী করে তুলতেই সিটি ব্যাংকের উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির।

রোববার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনটি যেন এক ভিন্ন মাত্রা যোগ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা আর অতিথিদের উৎসাহ—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে অনুপ্রেরণার।

এই দিনে আম, লিচু, আমড়া, মাল্টা, নিম, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ, ঔষধি ও কাঠের চারা রোপণ করা হয়। প্রতিটি চারাই যেন ভবিষ্যতের সবুজ পৃথিবীর প্রতীক হয়ে বিদ্যালয় আঙিনায় নতুন স্বপ্ন বুনে দিল।

আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি ব্যাংকের রংপুর বিভাগীয় এজেন্ট ব্যাংকিং শাখার রিজিওনাল ম্যানেজার মোনিবুর রহমান কাজল।

তিনি বলেন—
“বৃক্ষ শুধু ছায়া দেয় না, প্রাণ দেয়। আজকের শিক্ষার্থীদের হাতে যে চারা তুলে দিচ্ছি, সেটিই একদিন হবে সুস্থ পৃথিবীর ভরসা।”

এসময় উপস্থিত ছিলেন রংপুর শাখার এরিয়া ম্যানেজার হাসান মাহাবুব, গাইবান্ধা শাখার মনিটরিং অফিসার শাহরিয়ার ইসলাম এবং পলাশবাড়ী শাখা ম্যানেজার সাদেকুর রহমান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা একসঙ্গে চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের চোখেমুখে ছিল আনন্দ, দায়িত্ববোধ আর ভবিষ্যতের জন্য কিছু করার প্রত্যয়।

এমন উদ্যোগ শুধু বিদ্যালয়েই নয়, প্রতিটি পরিবার ও সমাজে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা সকলের। সবুজ গাছের ছায়ায় ভরপুর হয়ে উঠুক আমাদের প্রিয় পৃথিবী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews