1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলের আলোচিত ছাত্রলীগ নেতা মুকুল আটক

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বেনাপোলের আলোচিত ছাত্রলীগ নেতা মুকুল আটক

যশোর অফিস :

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি গোপন বৈঠকের সময় তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে মুকুল হোসেনের ভাড়া করা ফ্ল্যাটে ২৫/৩০ জন অজ্ঞাত ব্যক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।

পুলিশ অভিযান চালালে উপস্থিতরা পালিয়ে যায়, তবে স্থানীয়দের সহায়তায় মুকুল হোসেনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে হাতুড়ি ও কাঠের স্টাম্প উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আবেদার রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। আবেদার রহমান জানান, বৈঠকে উপস্থিতরা রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যাহত করা, আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা এবং জনমনে ভীতি সৃষ্টির ষড়যন্ত্র করছিল।

স্থানীয়রা জানান, মুকুল হোসেন পূর্বে ক্ষমতাসীন দলের কয়েকজন মন্ত্রী-এমপির ঘনিষ্ট সহযোগি ছিলেন এবং তাদের ছবি ব্যবহার করে লিফলেট ও পোস্টার ছাপিয়ে প্রচারণা চালাতেন। দীর্ঘদিন পলাতক থেকে গোপনে তিনি ১৫ আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করতে বেনাপোলে আসেন। যা স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়।

তদন্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা জানান, আওয়ামীলীগ সরকারের আমলে নানা ধরণের অপকর্মে জড়িত ছিলেন। দেশকে অস্থীতিশীল করতে ও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, মুকুল হোসেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী এবং সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews