1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা বিভাগীয় মতবিনিময় সভা প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির এক মাসের আল্টিমেটাম

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

খুলনা বিভাগীয় মতবিনিময় সভা প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির এক মাসের আল্টিমেটাম

যশোর অফিস :

এক মাসের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির ঘোষণা না দিলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ। শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।

ইলিয়াস রাজ বলেন, আমাদেরকে আশ্বাস্ত করা হয়েছে শিগগিরই স্বীকৃতি ও এমপিওভুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি আদায় হবে। কিন্তু মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্টদের দোসরা বহাল রয়েছে। তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের দাবি আদায় বাধাগ্রস্ত হলে প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। রক্ত দিয়ে হলেও আমরা দাবি আদায় করবো।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় খুলনা বিভাগের ৩৩২ টি প্রতিবন্ধি বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি জানানো হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, কেন্দ্রীয় সহসভাপতি রতন মিয়া, মহিউদ্দিন (বাবু), সুরুজ্জামান, মেহেদী হাসান রাজু, সুবোধ মিত্র মোমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মিলন মিত্র, জেলার সাংগঠনিক সম্পাদক সোহেলি বিন্দু প্রমুখ।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০টি জেলার ৩৩২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবন যাপন করছেন।

এ সময় তারা এমপিওভুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, ভাতা বৃদ্ধির দাবি জানান তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews