1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
উপলক্ষে আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা

কেএম ইদ্রিস আলী, ঝিকরগছা প্রতিনিধি :

শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ৩২২৮ খৃষ্ট পূর্বাব্দে ১৮ জুলাই বুধবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিনী নক্ষত্রে মথুরার কংস কারাগারে। বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র তিনি।
সনাতন ধর্মের তিনি প্রধান দেবতা। অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর ঈশ্বর। সনাতন ধর্ম অবলম্বীরা প্রতিবছর কৃষ্ণ অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় ঝিকরগাছায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই আগস্ট শনিবার সকাল ১১ টায় ঝিকরগাছা সার্বজনীন বারোয়ারী পূজা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু তড়িৎ দাসের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নূর মহম্মদ গাজী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের পৌরশাখার সভাপতি বাবু উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক বাবু পলাশ পাল, বারোয়ারী পূজা মন্দিরের সভাপতি বাবু গোবিন্দ বনিক। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

শ্রীকৃষ্ণের আবির্ভাব ও জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা পেশ করেন প্রধান আলোচক মাতৃভাষা মহাবিদ্যালয়ের প্রভাষক বাবু তপন ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ,সহ সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস, বিভিন্ন রাজনৈতিক ও পেশাবী সংগঠনের নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসংখ্য ভক্তবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews