1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেনসিডিল মামলায় নারীর যাবজ্জীবন

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

যশোরে ফেনসিডিল মামলায় নারীর যাবজ্জীবন

যশোর অফিস :

যশোরে ফেনসিডিলসহ আটক এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

একই সঙ্গে এ মামলায় আরও এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার হুমায়ুন কবীর। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আয়েশা খাতুন চাঁচড়া রেলগেট এলাকার দেলোয়ারের স্ত্রী। এছাড়া খালাসপ্রাপ্ত শামসুল শার্শা উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুন বিকেল সাড়ে পাঁচটায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে খবর আসে—গোগো বাজার থেকে একজন মহিলা ও একজন পুরুষ ফেনসিডিল নিয়ে ইজিবাইকে সাতমাইলের দিকে আসছে।

এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে আয়েশা খাতুনকে আটক করে এবং শামসুল পালিয়ে যায়। পরে আয়েশার বোরকা পরিহিত অবস্থায় বিশেষ কায়দায় লুকানো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রবিউল ইসলাম বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন। ২০১৭ সালের ৩১ জুলাই মামলাটি তদন্ত করে শার্শা থানার এসআই শেখ সুজাত আলী দুইজনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করেন।

বুধবার মামলার রায় ঘোষণার দিনে আয়েশার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে,

শামসুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। আয়েশা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews