খুনি শেখ হাসিনাকে ফেরত ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিন্দা ও প্রতিবাদ পত্র পাঠাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
মঙ্গলবার এক বিবৃতিতে জাগপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত জানান,
গত ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় স্থগিত করা হলেও ভারতের আধিপত্যবাদী নীতি ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

Leave a Reply