“দক্ষ্য যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ আগস্ট বেলা ১২ টায় দলিয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচি আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান। সভাপতি তার বক্তব্য বলেন,জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে দক্ষ সৎ যোগ্য যুবশক্তি গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনয়নে আমরা বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় মাসব্যাপী পৌরসভা ও সকল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম, টিম সদস্য জহিরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,মাওলানা তরিকুল ইসলাম । এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে যুব বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ১০০টি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।







Leave a Reply