ঝিকরগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”
এ স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় পালিত হল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর’র আয়োজনে ১২ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ দিবসটি পালিত হয়। অনুষ্ঠান শুরু আগেএকটিযুবর্যালি
উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চ চত্বর থেকে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম।
এছাড়া আরো বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, জামায়াত নেতা এডভোকেট আবিদুর রহমান ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউ আর সি ইন্সটেক্টর শিউলী খাতুন, তথ্য সেবা কর্মকর্তা রোকসানা সুলতানা,
ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি ও দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ঝিকরগাছা যশোর’র উদ্যোগে গাভী পালন , মোটাতাজাকরণ, মৎস্য চাষ,
গবাদি পশু পালন, নকশিকাঁথা, রেফ্রি এন্ড এয়ার কন্ডিশন প্রকল্পে প্রশিক্ষিত ২৯ জন পুরুষ ও যুব নারীদের মাঝে যুব ঋণের ৩৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সুবিধাভোগী যুব পুরুষ ও যুব নারী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







Leave a Reply