1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, ভ্যান ও ফোন লুট

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, ভ্যান ও ফোন লুট

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের অভয়নগরে মো. লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিলের পেছনের এলাকার বাসিন্দা এবং জনৈক মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে জিকে গাছের সঙ্গে কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্বৃত্তরা লিমনকে হত্যার পর তার ভ্যান এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের পায়ের স্যান্ডেল পাশের জমি থেকে উদ্ধার করা হয়েছে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হত্যাকাণ্ড ঘটেছে। এ নিহাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ‌।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews