যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজিয়া খাতুন (৫০) নামে এক গৃহিণীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে স্বামীর চাচাতো ভাইসহ পাঁচজন অভিযুক্ত এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।
আহত অবস্থায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

Leave a Reply