1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর এম এম কলেজে১৪ বছর পর ছাত্রশিবিরের নবীন বরণ কুরআন বিতরণ

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

যশোর এম এম কলেজে১৪ বছর পর ছাত্রশিবিরের নবীন বরণ কুরআন বিতরণ

যশোর অফিস :

দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান করেছে ছাত্রশিবির। এতে এমএম কলেজের অনার্স প্রথম বর্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আট শ’ নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন ও বিশেষ উপহার দিয়ে বরণ করা হয়।

১১আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কলেজ প্রাঙ্গনে শাখা ছাত্রশিবির অনুষ্ঠানের আয়োজন করে।শিবিরের এমএম কলেজ শাখা সভাপতি রাসেল ফারহান উদ্বোধনী বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও কার্যকরি পরিষদের সদস্য আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক সভাপতি এবং চৌগাছা-ঝিকরগাছা আসনের পদ প্রার্থী মসলেহউদ্দিন ফরিদ,কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ও কার্যকরি পরিষদের সদস্য ফকরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি কেএম আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও কার্যকরি পরিষদের সদস্য আমিরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে তরুনরা মাত্র ৩৬ দিনে শেখ হাসিনার ১৬ বছরের সাম্রাজ্য ধুলায় মিশায়ে ধুলিস্যাৎ করে দিয়েছে।

বিগত স্বৈরাচার সরকার ছাত্র শিবিরের সকল কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। তারা ছাত্র শিবিরকে হত্যা করাকে জায়েজে পরিনত করেছিলো। সকল ক্যাম্পাসে স্বৈরাচারী গোষ্ঠী ছাত্র শিবিরকে আতঙ্কের নামে পরিনত করেছিলো। ছাত্র শিবির সব সময় মেধাবীদের মূল্যায়ন করে থাকে।

দূর্ভাগ্যজনক ভাবে বিগত সৈরাচার সরকার মেধাবীদের মূল্যায়ন করে নি। ৫ ই আগস্ট পরবর্তী শপথ নিয়েছে আগামীতে মেধাবীরাই রাষ্ট্র কাঠামো পরিচালনা করবে । ছাত্র শিবির ৫ আগস্ট পরবর্তী কোন চাঁদাবাজি করেনি, টেম্পু স্ট্যান্ড দখল করেনি।

ছাত্রশিবির ছাত্র বান্ধব কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্র শিবির শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়নি, ছাত্র শিবির কলম তুলে দিয়েছে।
তিনি আরও বলেন, শহীদদের আশা আকাঙ্খা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই করে যাবো। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews